Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ২১ অক্টোবর, ২০১৫

মৌলভীবাজার সদর উপজেলা থেকে ৪৮ পিস ইয়াবাসহ রুহেল আহমদ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে দীঘিরপাড় বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রুহেল উপজেলার আমতৈল ইউনিয়নের আমতৈল গ্রামের সমরুজ মিয়ার ছেলে। 

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমা বেগম এ ব্যাপারে, রুহেল দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছেন।


তিনি আরো বলেন, রুহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.