Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৪ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের দক্ষিণ সুরমা থেকে ১০ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সেবুল আহমদ লালাবাজারের সেনপাড়া পশ্চিমভাগ এলাকার আব্দুল ওয়াহাব আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সেবুল আহমদের বিরুদ্ধে কোতোয়ালি সিআর-১৫৯০/১৭ মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেন আদালত।

এছাড়া কোতোয়ালি সিআর-১৫৯১/১৭ মামলায় আদালত আরও ৭ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ৭ লাখ টাকা জরিমানা করেন ও দক্ষিণ সুরমা সিআর-১১৩/১৯ মামলায় পলাতক আসামি সেবুল।

দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.