Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে কৃষি ব্যাংক ডাকাতি, আটক ৩

নিউজ ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৫

বাংলাদেশ কৃষি ব্যাংকের মৌলভীবাজার শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সিকিউরিটি গার্ডসহ তিন জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, সিকিউরিটি গার্ড মুজাহিদ আহমদ (২৬), মনসুর মিয়া (২৭) ও শফিক মিয়া (৩৩)।

তাদের প্রত্যেকের বাড়ি মৌলভীবাজার সদরে বলে পুলিশ জানায়।  

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক এ ব্যাপারে জানান, রাত ১০টার দিকে ব্যাংক ম্যানেজার ফোন করে জানান, ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতরা ভল্টের তালা কেটে ব্যাংকে প্রবেশ করে নগদ ৬ লাখ ১৬ হাজার ১১০ টাকা নিয়ে যায়।

উল্লেখ্য, ব্যাংক ম্যানেজার নাজমুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.