কানাইঘাট প্রতিনিধি | ১৪ সেপ্টেম্বর, ২০২০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার আওতাধীন কানাইঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার স্বাক্ষরিত পত্রে এ কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়।
এতে কানাইঘাট উপজেলা শাখার ২৭ সদস্য বিশিষ্ট কমিটিতে আহবায়ক করা হয়েছে উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উদ্দিনকে। এছাড়া পৌর শাখার ২৭ সদস্য বিশিষ্ট কমিটিতে আহবায়ক করা হয়েছে পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আবিদুর রহমানকে।
কানাইঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরী, মামুনুর রশিদ মামুন, আব্দুল লতিফ, অধ্যাপক ফরিদ আহমদ, শমসের আলম, আলমাছ উদ্দিন, সাহাব উদ্দিন, নুরুল ইসলাম, হাজী জসিম উদ্দিন, দিদার হোসেন শামীম, সাজ উদ্দিন সাজু, আব্দুল মতিন শিকদার, এড. আব্দুল হান্নান, নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, মকবুল হোসেন, ইকবাল আহমদ, আবু সিদ্দেক, শহিদ আহমদ, আব্দুল মুহিত, খসরুজ্জামান পারভেজ, ফখরুল ইসলাম, আর এ বাবলু, মাষ্টার হুসের আহমদ, ফখর উদ্দিন, নাজিম উদ্দিন।
কানাইঘাট পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্যরা হলেন- মো. শরিফুল হক কাউন্সিলর, আব্দুর রহিম ভরসা, মিজানুর রহমান, হাজী আবুল বসর, নুরুল হোসেন বুলবুল, নজরুল ইসলাম, সুহেল আমিন, মো. ইয়াহইয়া, ফয়েজ আহমদ, বদরুল ইসলাম, আলমাস ইসলাম, রাশেদুল হাসান টিটু, নুরুল আমিন, ফারুক আহমদ, হাজী জসিম উদ্দিন, আশফাক আহমদ হারিস, শামছুল আলম, জালাল উদ্দিন, নুরুল ইসলাম, ইসলাম উদ্দিন, শফিক আহমদ, মোহাম্মদ আলী, হেলাল আহমদ, জাকারিয়া হাবিব জাকু, তাজ উদ্দিন, কুদরাত উল্লাহ।