Sylhet Today 24 PRINT

নগরীতে ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ১৪ সেপ্টেম্বর, ২০২০

সিলেট নগরী থেকে ৫৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা সিলেট সদর উপজেলার রাজারগাঁওয়ের আব্দুল করিমের ছেলে মো. নজরুল (২৮) ও বিয়ানীবাজার উপজেলার কাউকড়া এলাকার সাফাচক গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. ফাহিম আহমদ চৌধুরী (২২)।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আসামিরা পরস্পর যোগসাজশে সিলেট শহরের বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকাসহ আশপাশ এলাকার মাদকসেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.