Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে বগি লাইনচ্যুত, সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক |  ১৫ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা বাগান এলাকায় তেলবাহী ট্রেনের লরির একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার মাইজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়।

সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান জানান, ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মোমিনছড়া চা বাগান এলাকায় লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক থেকে কিছুটা সময় লেগে যেতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.