Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ২৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ১৫ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের কানাইঘাটে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে কানাইঘাট থানাধীন দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকা মূল্যের ২৪ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়।

হিবজুর রহমান (৫৭) কানাইঘাট থানার নকতিপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে এবং ফয়ছল আহম্মেদ (২১) একই থানার সুনারখেও গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।

পরে তাদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ কানাইঘাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.