Sylhet Today 24 PRINT

জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান কয়েছ চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক |  ১৫ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জকিগঞ্জ এসোসিয়েশনের সভাপতি আফতাব হোসেন চৌধুরী কয়েছ আর নেই।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

আজ মঙ্গলবার বাদ এশা হজরত শাহজালাল (র.) দরগাহ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে সেখানেই কয়েছ চৌধুরীর দাফন সম্পন্ন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.