Sylhet Today 24 PRINT

জুড়ীতে টিলা কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা

জুড়ী প্রতিনিধি |  ১৫ সেপ্টেম্বর, ২০২০

মৌলভীবাজার জুড়ীতে টিলা কাটার অপরাধে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করেন।

উপজেলার জুড়ী-ফুলতলা সড়কের কাজে নিয়োজিত ওয়াহিদ কনস্ট্রাকশনের সাইট ইঞ্জিনিয়ার মতিয়ার রহমানকে এই দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাথে টিলা কাটায় জড়িত একটি ট্রাক ও একটি এক্সেভেটর জব্দ করা হয়।

জুড়ী-ফুলতলা-বটুলি সড়কের উন্নয়ন কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন বালুর পরিবর্তে সড়কে বিভিন্ন এলাকার টিলা কেটে মাটি দিয়ে কাজ করছে এমন অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়া যায়। সরেজমিনে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ এ সময় উপস্থিত ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.