Sylhet Today 24 PRINT

ইয়াবা-মাদকসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক |  ২১ অক্টোবর, ২০১৫

সিলেটে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও মদসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয় বলে র‌্যাব-৯ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মঙ্গলবার রাত পৌণে ৮টার দিকে নগরীর চন্ডিপুল পয়েন্টে অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ সবুর মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করা হয়।

সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রাজনগর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।

এদিকে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্বনাথ উপজেলার সৎপুর খাসজান গ্রামে অভিযান চালিয়ে ১৬ বোতল অফিসার চয়েজ মদসহ সেলিম মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করে। সে ওই গ্রামের আসকর আলীর ছেলে।

আটক সবুরকে সিলেটের দক্ষিণ সুরমা ও সেলিমকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.