Sylhet Today 24 PRINT

তাহিরপুরে নৌকা বিতরণ

তাহিরপুর প্রতিনিধি |  ১৬ সেপ্টেম্বর, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলে মুসলিম ছাদাকাহ সংস্থা কর্তৃক ১২টি গ্রামের ৭০ জন হতদরিদ্র, কৃষক, শ্রমিক ও দিনমজুর পরিবারের মাঝে ৭০টি নৌকা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের হযরত শাহজালাল (র.) জামেয়া আরাবিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে মুসলিম সাদাকাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী মাওলানা সৈয়দ শামসুজ্জামানের পক্ষে এগুলো বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,শাহ জালাল (র.) জামেয়া আরাবিয়া সিনিয়র মাদ্রাসা সভাপতি সৈয়দ নুরুজ্জামান, সাবেক প্রিন্সিপাল মাওলানা শাহ জাহান, তাহিরপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক আব্দুল হান্নান, বাবুল আহমেদ, শাহজাহান কবির, মাওলানা শহীদুর রহমান, শাহীন আলমসহ মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

নৌকাগুলো পেয়ে হাওরাঞ্চলের ৭০টি অসহায় কৃষক, শ্রমিক ও দিনমজুর পরিবারগুলো বর্ষায় স্কুল, কলেজ, বাজার ও মৎস্য আহরণে কাজে লাগবে। নৌকাগুলো পেয়ে উপকৃত হয়েছেন বলে জানান উপকারভোগী পরিবারগুলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.