Sylhet Today 24 PRINT

নির্বাহী প্রকৌশলী রুহুল আলমের মায়ের মৃত্যুতে মেয়রের শোক

সিলেটটুডে ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০২০

সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রুহুল আলম-এর মাতা মোছা. কুলসুমুন্নেছা খানম মারা গেছেন। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নগরীর রূপসা আবাসিক এলাকায় নিজ বাসায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৩ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী স্বজন রেখে গেছেন।

এক শোক বার্তায় মেয়র মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.