Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

বানিয়াচং প্রতিনিধি |  ১৬ সেপ্টেম্বর, ২০২০

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বানিয়াচং উপজেলার বড়বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি।

এ সময় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় আমীর হোসেনকে ১০ হাজার টাকা ,আওলাদ মিয়াকে ১০ হাজার টাকা ও মহিবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মি।

এসআই ছাত্তারের নেতৃত্বে বানিয়াচং থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.