দক্ষিণ সুরমা প্রতিনিধি | ২১ অক্টোবর, ২০১৫
দক্ষিণ সুরমা উপজেলার বাহাপুর গ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন বাহাপুর গ্রামের মৃত মদরিছ আলীর পুত্র আব্দুর রহিম (৫৫), আব্দুর রহিমের পুত্র হুশিয়ার আলী (৩৬) ও সহোদর শমশের আলী (৩০)। গুরুত্ব আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, মঙ্গলবার ৪ ঘটিকার সময় একই গ্রামের মৃত ইসকন্দর আলীর পুত্র আবুল হোসেনের নেতৃত্বে ৭/৮ জন লোক পূর্ব শক্রতার জের ধরে বাশ কাটাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।
এ ঘটনায় আব্দুর রহিমের বড় ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে দক্ষিণ সুরমা থানা একটি অভিযোগ দায়ের করেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনার প্রধান আসামী আবুল হোসেনকে আমরা অভিযান চালিয়ে আটক করেছি।