Sylhet Today 24 PRINT

ইউএনও\'র সাথে ওসমানীনগরে সাংবাদিকদের মতবিনিময়

ওসমানীনগর প্রতিনিধি |  ১৬ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তারের কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইউএনও তাহমিনা আক্তার, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা রনজিত চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সহ-সভাপতি উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক শিপন আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সাংস্কৃতিক সম্পাদক রনিক পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন ও সিতু সূত্রধর।

সভায় ইউএনও তাহমিনা আক্তার প্রশাসনিক সকল কর্মকাণ্ড পরিচালনাকালে উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকরা প্রশাসনের নীতিগত সকল কর্মকাণ্ডের জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও সাংবাদিকদের সকল ধরণের তথ্য প্রাপ্তিসহ সার্বিক সহযোগিতার বিষয়ে ইউএনও’র প্রতি অনুরোধ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.