Sylhet Today 24 PRINT

নাশকতার মামলায় বিএনপি জামায়াতের ৯ নেতাকে জেল হাজতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক |  ২১ অক্টোবর, ২০১৫

গাড়ি ভাঙচুর ও নাশকতার মামলায় সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জের বিএনপি ও জামায়াতের ৯ নেতাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের ও জেলা দায়রা জজ আদালতের বিচারক মনির উদ্দিন পাটোয়ারি তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

পৃথকভাবে গোলাপগঞ্জ ও জকিগঞ্জ বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। তবে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

গোলাপগঞ্জ থানায় জি আর ৭/১৫ নং মামলা এবং বিশেষ ক্ষমতা আইন ৩০/১৫ নং মামলায় (নং ০৭, ১১/০১/১৫) গোলাপগঞ্জের বিএনপি নেতা নুরুল আম্বিয়া চৌধুরী, জিআর নং ৫/১৫, বিশেষ ক্ষমতা আইন ৫/১৫, থানায় মামলা নং ৫ (৫.১.২০১৫) নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, কামাল হোসেন, বাদল আহমদ, আশরাফুল, তাজুলকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

আদালতে গোলাপগঞ্জ বিএনপি নেতাদের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অশোক কুমার দেব।

জকিগঞ্জ থানায় জি আর ২/১৫ নং মামলা এবং বিশেষ ক্ষমতা আইনে ৪৫/১৫ নং মামলা ও থানায় মামলা নং ২ (১০.১.১৫) আসামী জামায়াত নেতা আবুল কালাম আজাদ, শামসুল ইসলাম, আহাদুর রহমান মুন্না, মাহতাব উদ্দিনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

জকিগঞ্জে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন এডভোকেট আবুল খায়ের হেলাল।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম।

তিনি জানান, আসামীদের বিরুদ্ধে ভংচুর ও নাশকতার প্রমাণ পেয়ে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আজ তারা আদালতে আত্মসমর্পন করলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.