Sylhet Today 24 PRINT

পর্নোগ্রাফি মামলায় নবীগঞ্জ কৃষকলীগের আহ্বায়ক গ্রেপ্তার

নবীগঞ্জ প্রতিনধি |  ১৭ সেপ্টেম্বর, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জে পর্নোগ্রাফি আইনের মামলার পলাতক আসামী হিসেবে উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শেখ শাহানুর আলম ছানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধায় নবীগঞ্জ শহরতলীর বাংলা টাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই মামলার তার ছোট ভাই মো. নাজমুল আলম (৩২) কে গ্রেপ্তার করে পুলিশ। তারা পৌর এলাকার জয়নগর গ্রামের বাসিন্দা।

জানা যায়, সিলেট কোতোয়ালী থানায় ফরিদা আক্তার নামের নারীর দায়েরকৃত পর্নোগ্রাফি আইনের জিআর ৬২০/১৯ নং  মামলায় আদালত নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শেখ শাহানুর আলম ছানু ও তার সহোদর নাজমুল আলমের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। এরই প্রেক্ষিতে নবীগঞ্জ থানার এসআই রুহুল আমীন, এএসআই আক্তার হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে শহরের বাংলা টাউন এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.