Sylhet Today 24 PRINT

যারা আতঙ্কের কথা বলে তারা বাজে লোক: পূজামন্ডপ পরিদর্শনে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২১ অক্টোবর, ২০১৫

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দু্‌ই বিদেশি হত্যাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে বলেছেন, এগুলো দেশের আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতিতে কোনো প্রভাব ফেলেনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল বলেও দাবি করেন মুহিত।

যারা আতংকের কথা বলছে তারা বাজে লোক বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বুধবার দুপুরে সিলেটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বিমানযোগে সিলেটে পৌছেই পূজামন্ডপ পরিদর্শনে বের হন অর্থমন্ত্রী। তিনি বলেন, গত দুবছর পূজোর সময় আমি দেশে ছিলাম না। এবার দেশে আছি তাই সিলেটে পূজার শুভেচ্ছা বিনিময় করতে এসেছি।

মুহিত বলেন, দুর্গা পূজা একটা উৎসব। এখানে সনাতন ধর্মের সবাই নিবেদন নিয়ে আসে। আমিও তাদের সঙ্গে এসেছি।

অর্থমন্ত্রী মালনীছড়া, লাক্কাতুরা, কালিবাড়ি, বাগবাড়ি, কাজলশাহ পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং মন্ডপে আগত ভক্ত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সবাই আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করছে এবং দেশের আইনশৃঙ্লাসহ সার্বিক পরিস্থিতি ভাল রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.