Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ইয়াবাসহ আটক ১

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৮ সেপ্টেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াবা সহ নুর মিয়া (২৩) নামের এক মাদকসেবীকে আটক করা হয়েছে। আটককৃত যুবক জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর মাঝপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার হাসপাতাল এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ নুর মিয়াকে আটক করে।

জগন্নাথপুর থানার এএসআই মনির হোসেন বলেন, আটককৃত যুবক একজন মাদকসেবী। তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.