Sylhet Today 24 PRINT

এদেশের মানুষই ষড়যন্ত্রকারিদের প্রতিহত করবে: বিয়ানীবাজারে শিক্ষামন্ত্রী

বিয়ানীবাজার প্রতিনিধি: |  ২১ অক্টোবর, ২০১৫

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সফল হবে না। যারা দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করে দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটতে চায় তাদের সে স্বপ্ন বাস্তবায়ন হবে না। এদেশের মানুষই ষড়যন্ত্রকারিদের প্রতিহত করবে। শিক্ষার মৌলিক উন্নয়নের মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তোলা হবে মন্ত্রী বলেন, আমাদের আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষায় দীক্ষা অর্জন করতে হবে। দেশের ইতিহাস জানতে হবে। দেশের কল্যাণে কিভাবে কাজ করতে হয় তাও শিখতে হবে। অচিরেই আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হবো জানিয়ে মন্ত্রী বলেন, এখন আমাদের দেশের লাখ লাখ মানুষ বিদেশে কাজ করছেন। সেই দিন বেশী দূরে নয়Ñ আমরা সবাই দেখবো বিদেশের লাখ লাখ মানুষ এসে আমাদের দেশে কাজ করছে।

বুধবার বিকালে বিয়ানীবাজার উপজেলা চারখাই ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে একথাগুলো বলেন।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহীম আলীর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা ইকবাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল আহাদ কলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জাতীয় বিশ^ বিদ্যালয়ের সিলেটের সহকারি রেজিস্টার আবদুল খালিক, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ বাবুল, চারখাই ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান মাহমদ আলী, শিক্ষামন্ত্রীর এপিএস মাকসুুদুল ইসলাম আউয়াল, এড, আব্বাছ উদ্দিন ও বিয়ানীবাজার পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ।

শিক্ষামন্ত্রী গতকাল সুরমার নদীর চারখাই গদারবাজার ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে উত্তর চক্রবানী রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও সন্ধ্যায় সনাতন ধর্মালম্বিদের সর্বজনীন উৎসব দূর্গা পুজার মন্ডপ পরিদর্শন ও এ ধর্মের মানুষের সাথে কুশণ বিনিময় করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.