Sylhet Today 24 PRINT

জুড়ীতে ভিটামিন \'এ\' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

জুড়ী প্রতিনিধি  |  ২১ সেপ্টেম্বর, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিত সিংহের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, নারী ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ, ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম। সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ইমরান হোসেন পল্লব।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুরে আলম লাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জুড়ী উপজেলা শাখার সাধারণ মো. মুজিবুর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মো. তাজুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম ভূইয়া, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন।

উল্লেখ্য, আগামী ৪ অক্টোবর হইতে ১৫ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সারাদেশের ন্যায় জুড়ী উপজেলার নির্ধারিত ১৪৫টি কেন্দ্রে চলবে। ৬-১১ মাস বয়সী শিশু ১টি নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.