Sylhet Today 24 PRINT

বড়লেখায় প্রয়াত আ’লীগের তিন নেতার স্মরণে দোয়া মাহফিল

বড়লেখা প্রতিনিধি  |  ২১ সেপ্টেম্বর, ২০২০

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার নাগরিক প্রয়াত বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নিমার আলী, ফৈয়াজ আলী ও সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা মিলনায়তনে বড়লেখা পৌর পরিষদ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

দোয়া ও মিলাদ মাহফিল উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। এতে পৌরসভার কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মাঝে বক্তব্য দেন সাবেক বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, প্রয়াত নিমার আলীর ভাতিজা বড়লেখা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, প্রয়াত ফৈয়াজ আলীর ভাতিজা আতাউর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মনোয়ার হোসেন।

এ সময় বড়লেখা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ, পৌরসভার কাউন্সিলর ও নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.