Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে মামলা দিয়ে শ্রমিকদের হয়রানীর অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি |  ২১ সেপ্টেম্বর, ২০২০

নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সঈদপুর বাজার সিএনজি শ্রমিকদের হয়রানি ও তাদের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শ্রমিকরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিএনজি শ্রমিক মো. আজিজুর রহমান। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত কলমদর আলীর পুত্র জুয়েল অসহায় সিএনজি শ্রমিকদের হয়রানি করার উদ্দেশ্য মিথ্যা মামলা দায়ের করেছে। চৈতন্যপুর গ্রামের জুয়েল খরছু, আলাল ও খালেদ কর্তৃক তাদের আরেক সহযোগী ফজর এর সাথে গাঁজা সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি ও ছুরি দিয়ে কুপানো ঘটনা ঘটে। বিষয়টি ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকাবাসী অবগত রয়েছেন। উক্ত বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং পূর্ব শত্রুতার জের ধরে গত ২৪ এপ্রিল ২০২০ইং তারিখে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সিএনজি শ্রমিকদের উপর একটি মামলা দায়ের করা হয়। যা মোটেই সত্য নয়।

তিনি বলেন, গত কয়েক মাস পূর্বে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাহিদুর রহমানের উপর অন্যায় ভাবে হামলা করে ও ইউনিয়ন পরিষদ ভাংচুর করে। বিষয়টি একাধিক পত্র পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশ হয়। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার কর্তৃক মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

জুয়েল, রব্বান, খরছু, আলাল ও খালেদ গংদের বিরুদ্ধে থানায় ও কোর্টে একাধিক মামলা মোকদ্দমা রয়েছেন। তাই অত্র শ্রমিকরা এসব অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ও দায়িত্বশীলদের সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, শান্তিপ্রিয় ও দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সন্ত্রাসী জুয়েল কর্তৃক ষড়যন্ত্রমূলক মামলার নিন্দা ও প্রতিবাদ জানাই ও মামলা থেকে রেহাই চাই। অন্যথায় আমরা শ্রমিকবৃন্দ বৃহৎ আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। অত্র শ্রমিকবৃন্দ এ ব্যাপারে সাংবাদিকবৃন্দেরও সহযোগিতা কামনা করেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.