নিজস্ব প্রতিবেদক | ২২ সেপ্টেম্বর, ২০২০
সিলেট নগরীর উপশহর ও তালতলায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ফার্মেসি, রেস্টুরেন্টসহ ৪টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সহায়তা করে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন)।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ। তিনি জানান, সর্তক করে দেয়ার পাশাপাশি ৪টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান প্রতিদিন অব্যাহত আছে।