Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

বানিয়াচং প্রতিনিধি |  ২২ সেপ্টেম্বর, ২০২০

হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারটায় বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়। এতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়।

ন্যায্য মূল্যে পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকা, চিনি প্রতি কেজি ৫০ টাকা, ডাল প্রতি কেজি ৫০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা করে বিক্রি করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখতে টিসিবি'র পণ্য ডিলারদের মাধ্যমে প্রতিনিয়ত বিক্রি হচ্ছে। কিন্তু কেউ কোন খোঁজ-খবর রাখছে না। এজন্য সবাইকে অবগত করার জন্য মাইকিং করে টিসিবি’র মাধ্যমে পণ্য বিক্রি করা হয়েছে। টিসিবি'র পণ্য যদি ডিলার ছাড়া কোন ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়া যায় তাহলে প্রশাসনকে অবগত করার জন্য বলেন। এবং দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। এছাড়াও টিসিবি'র পণ্য সঠিকভাবে বিক্রি হচ্ছে কিনা সেদিকে সবাইকে নজর রাখার আহবান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.