মাধবপুর প্রতিনিধি | ২২ সেপ্টেম্বর, ২০২০
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘরের কালিকাপুর এলাকা থেকে ৪০০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরী এই তথ্য জানান।
অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরী বলেন, ভোরে ধর্মঘর বিওপির সুবেদার আবু বক্করের নেতৃত্বে বিজিবির টহলদল ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ৪০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।