Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২২ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাবার রাখা ও মাস্ক না পরার অপরাধে এ জরিমানা করা হয়।  এসময় ৮টি মামলায় ১৬হাজার ৪শ টাকা জরিামানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.