Sylhet Today 24 PRINT

এফবিসিসিআই নেতৃবৃন্দের সাথে সিলেটের দুই চেম্বার নেতাদের সাক্ষাত

সিলেটটুডে ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০২০

মঙ্গলবার এফবিসিসিআই কার্যালয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত সভাপতি শেখ ফজলে ফাহিম ও এফবিসিসিআই এর সহ সভাপতি মোঃ রেজাউল করিম রেজনুর সাথে সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ১ম সহ সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জনাব শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ সভাপতি জনাব তাহমিন আহমদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সৌজন্য স্বাক্ষাতকালে এফবিসিসিআই সভাপতি প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা সকল ব্যবসায়ীরা যাতে সহজে প্রণোদনা পান সেজন্য সকল ব্যাংকে হেল্প ডেস্ক চালুর আহবান জানান। ভ্যাট আইনের আওতায় ব্যবসায়ীরা যাতে হয়রানীর শিকার না হন সে জন্য ভ্যাট আইন যথাযথ প্রয়োগ ও সঠিক ভ্যাট ব্যবস্থার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের  উন্নয়ন ও প্রসার ঘটে সে লক্ষে এফবিসিসিআই সকল জেলা চেম্বারের সাথে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রত্যেক চেম্বার গতিশীলতা আনয়নের আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে জেলা ও মেট্ট্রোপলিটন চেম্বার নেতৃবৃন্দ সরকার ঘোষিত প্রণোদনা ব্যবসায়ীদের যেন সহজে পান সে বিষয়ে এবং ভ্যাট ব্যবস্থায় বিদ্যমান সমস্যাবলী নিরসনে এফবিসিসিআই এর সহযোগিতা আহবান করেন। এসময় এফবিসিসিআইয়ের সভাপতি স্মৃতিস্মারক হিসেবে চেম্বার নেতৃবৃন্দের হাতে ফটোফ্রেম তুলে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.