Sylhet Today 24 PRINT

বড়লেখায় নারী ও কিশোরীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বড়লেখা প্রতিনিধি  |  ২৩ সেপ্টেম্বর, ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় আয় বৃদ্ধিমূলক কাজের জন্য ৯৪ জন নারী ও কিশোরীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সেভ দ্যা চিলড্রেনের অর্থায়নে ও বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) সূচনা প্রকল্পের মাধ্যমে সূচনার উপকারভোগী নারী ও কিশোরীদের মাঝে এগুলো বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য দেন সূচনা প্রকল্পের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মাহবুব হাসান।

সূচনার প্রকল্পের বড়লেখা উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, নিজবাহাদুপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হিফজুর রহমান।

এসময় বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার, সাংবাদিক আব্দুর রব ও তপন কুমার দাস, সূচনার টেকনিক্যাল কর্মকর্তা মতিউর রহমান, পুষ্টি কর্মকর্তা আল আমিন, আইজিএ কর্মকর্তা মীর সঞ্চয়, জিসিডিও অসীম চন্দ্র, পর্যবেক্ষণ কর্মকর্তা তৌহিদ কামাল তাপস, ইউনিউয়ন সমন্বয়কারী তালেব উদ্দিন ও নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.