বড়লেখা প্রতিনিধি | ২৩ সেপ্টেম্বর, ২০২০
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিদ্যুৎহীন দরিদ্র ৭৬ পরিবারের মাঝে সৌরবিদ্যুতের উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের টি/আর (টেস্ট রিলিফ) ও কাবিটার প্রকল্প থেকে এই উপকরণ গুলো বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।
এতে উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের সভাপতিত্বে ও ইউপি সদস্য রফিক উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এসময় উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযাদ্ধা আব্দুল খালিক, ইউপি সদস্য সেলিম আহমদ খান, তমসির আলী, মাসুক উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।