Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক  |  ২৩ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের বিশ্বনাথ থেকে মাদক ব্যবসার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের একটি দল সিলেট-সুনামগঞ্জে এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, বিশ্বনাথের সোনাপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আব্দুল মালেক ওরফে ফকির মালেক (৩৫) ও সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বিনোদনপুর গ্রামের মৃত সুজন আলীর ছেলে শাহজাহান মিয়া (২৫)। এ ঘটনায় বিশ্বনাথ থানায় মাদক আইনে গোয়েন্দা শাখার এসআই কল্লোল গোস্বামী বাদী হয়ে মাদক আইনে মামলা দায়েল করেন। এই অভিযানের নেতৃত্বদেন গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা অশীষ কুমার মৈত্র।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান। তিনি জানান, মাদক বিরোধী অভিযান পুলিশের সবসময় অব্যাহত আছে। সেই সাথে জেলা গোয়েন্দা পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.