Sylhet Today 24 PRINT

ভাষা সৈনিক আফরোজ বখত আর নেই

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৩ সেপ্টেম্বর, ২০২০

ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট সৈয়দ আফরোজ বখত (৮৫) আর নেই।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসাজনিত কারণে সিলেট আসার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অনেঙ্ক গুণগ্রাহী রেখে গেছেন।

তার পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৫ টায় হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর মানিক চৌধুরী পাঠাগার প্রাঙ্গণে, এই ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হবে।

বিজ্ঞাপন

পরে সন্ধ্যা ৭ টায় হবিগঞ্জ বার লাইব্রেরি প্রাঙ্গণে মৃতের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় বানিয়াচং উপজেলা করচা গ্রামে তার মরদেহের দাফন সম্পন্ন হবে।

তার মৃত্যুতে হবিগঞ্জের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ সকল শ্রেণী-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.