Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ মদসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক  |  ২৪ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন আদর্শ গ্রাম থেকে বিপুল পরিমাণ বিদেশী মদসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় র‌্যাব তার কাছ থেকে ৪৬০ বোতল অফিসার চয়েজ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত কামিচুর রহমান (২৬) জালালাবাদ থানাধীন বড়কাফন গ্রামের মৃত জামমেদ আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

র‌্যাব-৯ এর এএসপি ওবাইন জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর কমান্ডিং অফিসার লেফট্যান্টে কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে উপ-অধিনায়ক মেজর শওকাতুল মোনায়েম, ও এএসপি ওবাইনসহ র‌্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।  এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.