Sylhet Today 24 PRINT

মাছ ধরতে গিয়ে নিজেই তলিয়ে গেলেন পানিতে

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০২০

গোলাপগঞ্জে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে চান মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আমুড়া ইউনিয়নের ভেটুখালে এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির উপজেলার আমুড়া ইউনিয়নের শিকপুর শীলঘাট গ্রামের মৃত তছলিম আলীর পুত্র।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জাল দিয়ে মাছ ধরতে বাড়ি থেকে বের হয়ে ভেটু খালে যান চান মিয়া। দীর্ঘ সময় পর বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্যরা খুঁজতে আসেন। তাকে না পেয়ে ভেটুখালে জাল দিয়ে খুঁজার এক পর্যায়ে তার লাশ পাওয়া যায়।

নিহতের বিষয়টি  নিশ্চিত করেছেন আমুড়া ইউপির চেয়ারম্যান রুহেল আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.