Sylhet Today 24 PRINT

ছাত্রবাসে গণধর্ষণ : আজ এমসি কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |  ২৬ সেপ্টেম্বর, ২০২০

শুক্রবার সন্ধ্যায় সিলেট মুরারীচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক তরুণী। এমসি কলেজ থেকে স্বামীসহ ওই তরুণীকে ধরে এনে ছাত্রলীগের ৫/৬ জন নেতা গণধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে নগরীর টিলাগড় এলাকার এমসি কলেজ প্রাঙ্গণে বিক্ষোভের ডাক দিয়েছে কলেজটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

কলেজ বন্ধ থাকলেও এই কর্মসূচী এমসি কলেজ ছাত্রলীগ ও কলেজের সকল সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন সম্পৃক্ত রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তার।

ধর্ষকদের শাস্তির দাবিতে শনিবার দুপুর ১২টায় এই বিক্ষোভ কর্মসূচী শুরু বে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.