Sylhet Today 24 PRINT

গণধর্ষণের বিচারের দাবিতে সিলেটের সড়কে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক |  ২৬ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করেছে ছাত্র অধিকার পরিষদ, সিলেট শাখা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ মিনারে সংগঠনটি মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে।

পরে শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে চৌহাট্টা পয়েন্টের ট্রাফিক আইল্যান্ডে সামনে এসে জড়ো হন।

এসময় বক্তারা ধর্ষণ কাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.