Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে উদ্বেগ আর উৎকণ্ঠায় এসএসসি পরীক্ষার্থীরা

নিরাপদ ও সুষ্ঠভাবে মাধ্যমিক স্তরের পরীক্ষা যাতে সম্পন্ন হয় তাই হরতাল-অবরোধ তুলে নিতে রাজনৈতিক দল গুলোর প্রতি আহবান জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্ঠ ব্যক্তিরা

পান্না দত্ত, মৌলভীবাজার প্রতিনিধি  |  ৩০ জানুয়ারী, ২০১৫


মৌলভীবাজারের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলছে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরন ও বিদায় সংবর্ধনা । তবে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ আর উৎকন্ঠায় পরীক্ষার্থী ও অভিভাবকরা। কেন্দ্র গুলোতে চলতে পরীক্ষা গ্রহনের প্রস্তুতি । নিরাপদ ও সুষ্ঠভাবে মাধ্যমিক স্তরের পরীক্ষা  যাতে সম্পন্ন হয়  তাই হরতাল-অবরোধ তুলে নিতে রাজনৈতিক  দল গুলোর প্রতি আহবান জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্ঠ ব্যক্তিরা ।

আগামী ২ ফেব্রয়ারী মাধ্যমিক ও সমমানের পরীক্ষা অনুষ্টিত হবে। তাই মৌলভীবাজারের সরকারী উচ্চ বিদ্যালয়, আলী আমজদ বালিকা উচ্চ বিদ্যালয়, কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় সহ জেলার মাধ্যমিক ও সমমানের ২৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও প্রবেশপত্র বিতরন ।  পরীক্ষার্থীরা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করছেন। তবে তাদের মুখে উদ্বেগ আর উৎকন্ঠার ছাপ । কেন্দ্রগুলোতে নিরাপদে গিয়ে সুষ্ঠভাবে পরীক্ষা দিতে পারবে কিনা এই প্রশ্ন এসএসসি পরীক্ষার্থীদের মনে।

আলী আমজদ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, প্রবেশ পত্র নিয়েছি । পরীক্ষার জন্য ভালো প্রস্তুতিও আছে । তবে চিন্তা হচ্ছে যদি পরীক্ষার সময় হরতাল বা অবরোধ থাকে তাহলে কিভাবে পরীক্ষা কেন্দ্রে যাবো । নিরাপদে যেতে পারবো কি না। এই ভেবে প্রস্তুতির কিছুটা ক্ষতি হচ্ছে।

একই বিদ্যালয়ের আরেক পরীক্ষার্থী পিংকী দে বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্ধারিত তারিখে সব গুলো পরীক্ষা যদি না হয় । হরতাল বা অবরোধের কারনে যদি দু-একটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায় অথবা একই দিনে রুটিন পরিবর্তন করে দুটি বিষয়ের পরীক্ষা হয় । তবে প্রস্তুতির ক্ষেত্রে সমস্যায় পড়বো । পাশাপাশি ভালো ফলাফলের ক্ষেত্রে বাধা গ্রস্থ হবো ।

মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রকিবুল ইসলাম বলেন জীবনের লক্ষ স্থলে পৌঁছতে গেলে মাধ্যমিক পরীক্ষা  খুবই গুরুত্ব পূর্ণ । কিন্তু এই হরতাল ও অবরোধে নাশকতার জন্য ভয় হচ্ছে । বাড়ী থেকে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবো কি না । আবার বাড়ীতে সুস্থ ভাবে ফিরতে পারবো কি না। ভালো ভাবে পরীক্ষা দিতে পারবো কি না । এই সব ভেবে ভালো ফলাফলের জন্য প্রস্তুতিটাই মাটি হয়ে যাচ্ছে।
এদিকে অভিবাবকরাও রয়েছেন আতঙ্কে । তারা মনে করেন চলমান রাজনৈতিক পরিস্থিতি সন্তানদের মাধ্যমিক স্তরের চুড়ান্ত পর্বের পরীক্ষার প্রস্তুতি ও ভাল ফলাফলে বাঁধা হয়ে দাঁড়াবে । তাই রাজনৈতিক দলের প্রতি অভিভাবকদের অনুরোধ যাতে পরীক্ষা চলা কালীন সময় হরতাল-অবরোধ না দেন ।

এবার মৌলভীবাজার জেলায় ৩৫টি কেন্দ্রে  মাধ্যমিক,দাখিল ও কারীগরি শিক্ষায় প্রায় ২০ হাজার পরীক্ষাথী অংশ গ্রহন করবে। হরতাল অবরোধের মধ্যেও সেই অনুযায়ী কেন্দ্র গুলোতে চলছে পরীক্ষা গ্রহনের প্রস্তুতি । তবে পরীক্ষার্থীরা সঠিক সময়ে কেন্দ্রে এসে পরীক্ষা দিতে পারবে কি না সেই শংকায় আছেন শিক্ষকরা ।

জেলা শিক্ষা কর্মকর্তা সুবোধ চন্দ্র চৌধুরী বলেন, ছাত্র-ছাত্রীদের দশ বছরের শিক্ষা জীবনের ফল সংগ্রহের সময় মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। দেশের ভবিষ্যত প্রজন্মরা যাতে শিক্ষা জীবনের গুরুত্ব পূর্ন এই পরীক্ষায় বাঁধা- বিঘœ ছাড়া অংশ গ্রহন করতে পারে । সে জন্য হরতাল-অবরোধ তুলে নিতে সকল রাজনৈতিক দলের প্রতি সহযোগীতা চেয়েছেন তিনি।
উদ্বেগ আর উৎকন্টা কাটিয়ে আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হবে । এই প্রত্যাশা অভিবাবকসহ সকলের।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.