Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর বিএনপির পূজা মন্ডপ পরিদর্শন

ডেস্ক রিপোর্ট |  ২২ অক্টোবর, ২০১৫

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ। মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম বলেন, হিন্দু ধর্মালম্বীদের সর্বচ্চ ধর্মীয় এই উৎসব যাহাতে সুষ্ঠ-সুন্দর এবং সফল হয় সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে তিনি এ আশাবাদ ব্যাক্ত করেন।

এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আজমল বক্ত সাদেক, এমদাদ হোসেন চৌধুরী, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর শান্তুনু দত্ত সন্তু, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবু নিহার রঞ্জন দাস, সাধারণ সম্পাদক জাকির হোসেন মজুমদার, সিনিয়র সহ সভাপতি কালীপদ সূত্র ধর, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন ও মাহবুব আহমদ চৌধুরী প্রমুখ।

নেতৃবৃন্দ রামকৃষ্ণ মিশনের মহারাজির সাথে মতবিনিময় করেন এবং চৈতালী সংঘ, মিতালী সংঘ, নিম্বার্ক আশ্রম, মণিপূরি রাজবাড়ী এবং সনাতন যুব সংঘ দারিয়াপারা পূজা মন্ডপ পরিদর্শন করেন।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.