Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে নবীন লীগের মানববন্ধন: রাজাকারমুক্ত করার দাবি

ডেস্ক রিপোর্ট |  ২২ অক্টোবর, ২০১৫

মৌলভীবাজার জেলাকে রাজাকারমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নবীনলীগ। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় দলের জেলা কমিটির সভাপতি মো. আতিকুর রহমান সাহেক, সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ও সাবেক চিফ হুইপ আজিজুর রহমান, কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক সুমন, দফতর সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক শাওন আহমদ, অলী হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.