Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

জগন্নাথপুর সংবাদদাতা |  ২৮ সেপ্টেম্বর, ২০২০

‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ এবং ‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, এস আই রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শংকর রায়, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.