Sylhet Today 24 PRINT

নাটকে ধর্ষণের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক |  ২৮ সেপ্টেম্বর, ২০২০

সিলেটর এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের বিচার দাবিতে প্রতিবাদী পথনাটক পরিবেশন করেছে নগরনাট।

সোমবার (২৮ সেপ্টেম্বর)বিকাল ৫ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে তরুণী ধর্ষণের প্রতিবাদে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে উক্ত পথনাটক পরিবেশন করে নগরনাট।

ধর্ষিতার স্বজনদের আহাজারি, রক্তমাখা তরুণীর আর্তনাদ, নরপশুদের নগ্ন উল্লাস। সবই ফুটে উঠে নাটকের বিভিন্ন দৃশ্যে।

এদিকে বিকাল সাড়ে ৪ টায় শুরু হওয়া সাংস্কৃতিক সমাবেশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে আবৃত্তি, গণসংগীত, দলীয় সংগীত, একক সংগীত পরিবেশন করা হয়। প্রতিবাদী এ সমাবেশ চলে সন্ধ্যা পর্যন্ত।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.