সিলেটটুডে ডেস্ক | ২২ অক্টোবর, ২০১৫
সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ ও তার আহত ছেলে-মেয়েকে দেখতে বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী পলাশ ও তার ছেলে-মেয়ের স্বাস্থ্যের খোঁজখবর নেন। তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মুর্শেদ আহমদ, আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম ফনিক, জাবেদ সিরাজী প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা পলাশের স্ত্রী ও পুত্র মারা যান। এতে পলাশ ও তার আরেক ছেলে গুরুতর আহত হন।