Sylhet Today 24 PRINT

তাহিরপুরে বিট পুলিশিং সভা

তাহিরপুর প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৬নং তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিনের সভাপতিত্বে তাহিরপুর থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, বিট পুলিশ অফিসার দীপংকর বিশ্বাস, আওয়ামী লীগ নেতা অনুপ রায়, সেলিম আখঞ্জি, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন বক্তব্য রাখেন।

তাহিরপুর থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার এ সময় ইউনিয়নের সর্বসাধারণ জনগণের মাঝে সচেতনতা এবং মাদক নির্মূলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সবাইকে সর্তকতা অবলম্বন করে নিজ নিজ অবস্থান থেকে নিজ সন্তান, এলাকা, দেশ ও উঠতি বয়সী যুব সমাজকে রক্ষা এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.