Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় জুয়া খেলার সামগ্রীসহ ২ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ৩০ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের দক্ষিণ সুরমায় জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে দক্ষিণ সুরমা থানার সাধুরবাজারস্থ টেকনিক্যাল রোডের জয়নাল আবেদনীর চায়ের দোকান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- লক্ষীপুর সদর থানার গন্তব্যপুর এলাকার মৃত কাল্লু মিয়ার ছেলে আবুল কাসেম (৫৫) ও দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার মৃত কবির মিয়ার ছেলে আমান আহমদ (৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে তথ্য আসে সাধুরবাজারস্থ টেকনিক্যাল রোডের জয়নাল আবেদনীর চায়ের দোকানের পাশে জুয়া খেলা চলছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ও এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে খেলার সামগ্রী, নগদ ৪ হাজার টাকাসহ আবুল কাসেম ও আমান আহমদকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা করেছে। অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার উপ পরিদর্শক (এসআই) মো. নূরে আলম সিদ্দিক।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.