Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

নবীগঞ্জ প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০২০

“আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে জাঁকজমকভাবে পালিত হয়েছে ‘জাতীয় কন্যা শিশু দিবস’।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান ফেরদৌসী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম।

এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছাদেক হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. সরওয়ার শিকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাফর ইকবাল চৌধুরী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা নাহিদা আক্তার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.