বিয়ানীবাজার প্রতিনিধি | ২২ অক্টোবর, ২০১৫
মেধাসম্পন্ন জাতি গঠনের জন্য যোগ্যতা সম্পন্ন শিক্ষকের বিকল্প নেই। যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক শিক্ষক হিসেবে নিয়োগ পান না। যারা শিক্ষকদের মর্যাদা ক্ষুন্ন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিশ্ব আজ অনেক দূর এগিয়েছে। আধুনিক বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হলে প্রযুক্তিগত শিক্ষায় আমাদের জাতিকে শিক্ষিত হতে হবে। নতুন প্রজন্মকে প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করাই আওয়ামীলীগ সরকারের লক্ষ্য।
তিনি আরো বলেন, শিক্ষকরাই জাতির আদর্শের মূল শক্তি। শিক্ষকদের সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জাতীয় শিক্ষানীতি প্রণয়নের ক্ষেত্রে সবাই একমত ছিলো বলেই আজ দেশের ইতিহাসে প্রথম একটি শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। সরকার এ শিক্ষানীতি এখন বাস্তবায়ন করছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রকল্প অফিস আয়োজিত উপজেলা মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নাহিদ এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার আসাদুজ্জামনের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন আহামদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আহাদ কলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. শিব্বির আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা লিমা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবদুল কাদির, উপপরিচালক (ডিডি) জাহাঙ্গীর আলম, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ বাবুল, শিক্ষামন্ত্রীর এপিএস মাকসুদুল ইসলাম আউয়াল, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, যুবলীগ নেতা টিপু সুলতান,উপজেলা (পিআইও) মো. হিরণ প্রমুখ।
অনুষ্ঠানে আর প্রকল্পের মাধ্যমে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৭টি ল্যাপটপ ও ২৭টি প্রজেক্টর বিতরণ করেন। এর আগে সকালে লাউতা ইউনিয়নের হিজলেরটুুক কমিউনিটি ক্লিনিক উদ্বোধন, বারইগ্রাম বাজর উন্নয়ন কাজের উদ্বোধন করেন। আছিরগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসা ও আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় কলেজে পৃথক দুই নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।