Sylhet Today 24 PRINT

জুড়ীতে হুইপ শাহাব উদ্দিনের পূজামণ্ডপ পরিদর্শন

বড়লেখা প্রতিনিধি |  ২২ অক্টোবর, ২০১৫

বৃহস্পতিবার জাতীয় সংদের হুইপ মো. শাহাব উদ্দিন মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফর নগর, গোয়াল বাড়ি, সাগরনাল, ফুলতলা, পূর্ব জুড়ী, পশ্চিম জুড়ী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উল্লাহ খাঁন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্চিতা শর্মা, থানা অফিসার ইনচার্জ হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাসসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুড়ী উপজেলায় এবার সর্বমোট ৬৬টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৬২টি সার্বজনীন ও ৪টি ব্যক্তিগত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.