Sylhet Today 24 PRINT

কানাইঘাটে সুরমা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ

কানাইঘাট প্রতিনিধি |  ০১ অক্টোবর, ২০২০

সিলেটের কানাইঘাটে সুরমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে কানাইঘাট পূর্ব বাজারের খেয়াঘাটের পার্শ্ববর্তী স্থান থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পূর্ব বাজারের খেয়াঘাটের পার্শ্ববর্তী স্থান থেকে অতি মাত্রায় দুর্গন্ধ আসছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পান। লাশটি খেয়া ঘাটের ময়লায় আটকা পড়েছিল। বিষয়টি তারা কানাইঘাট থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কানাইঘাট থানার উপ পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টায় সিলেটটুডেকে বলেন, ‘লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কানাইঘাট ভারত সীমান্তবর্তী এলাকা। ধারণা করা হচ্ছে পাহাড়ি ঢলে লাশটি ভারতে থেকে ভেসে আসতে পারে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.