Sylhet Today 24 PRINT

দুর্গাপূজায় ৩ দিন ছুটির দাবিতে কমলগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি |  ০১ অক্টোবর, ২০২০

শারদীয় দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মুখে বাংলাদেশ হিন্দু মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোট কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।

সজীব দেবরায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এড. বিষ্ণুপদ ধর, কমলগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক অর্জুন দেবনাথ নিধু, অসীম চৌধুরী, ইন্দ্রজিৎ পাল, বাবুল দেব, অপু রায় পার্থ, রিপন চক্রবর্তী, অমিত ধর প্রমুখ। মানববন্ধন শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.