Sylhet Today 24 PRINT

সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ওয়েবসাইট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |  ০১ অক্টোবর, ২০২০

সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অফিসিয়াল ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সভা কক্ষে ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. বজরুল রহমান।

মহানগর দায়রা জজ মো. আবদুর রহিমের সভাপতিত্বে এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেম।

এছাড়া অনুষ্ঠানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানসহ বিভিন্ন আদালতের বিচারকরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এই ওয়েবসাইটে বিচারকার্য সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য থাকবে। এর মাধ্যমে বিচার প্রার্থীদের অনেক ভোগান্তির অবসান হবে বলে জানান বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.